নন্দিত টিভি
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২১ জন আটক, ৪০ মামলা

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২১
জন আটক, ৪০ মামলা
অনলাইন ডেস্ক:
২৩ নভেম্বর ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫২১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।রোববার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, উত্তরা বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৪৪ জন, রমনা বিভাগে ৪১ জন এবং গুলশান বিভাগে ৩৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা বিভাগ আটক করেছে আরও ছয়জনকে।অভিযান চলাকালে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষও জব্দ করেছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে এক হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন এবং ৫৩ বোতল কফ সিরাপ, যা ফেনসিডিল হিসেবে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া অভিযানে একটি জিপ গাড়ি, নগদ ১২ হাজার ৩৯৫ টাকা ও নয়টি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।রাজধানীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধীদের শনাক্ত করতে এ ধরনের অভিযান পরিচালনা করছে ডিএমপি। তবে আটক ব্যক্তিদের পরিচয় কিংবা ৪০টি মামলার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৪:৪১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০১:৫২ পিএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২১ জন আটক, ৪০ মামলা

জাতীয় / রাজধানী
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।