নন্দিত টিভি
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
জানুয়ারিতে তুরস্কে প্রীতি ম্যাচের আমন্ত্রণ বাংলাদেশের

জানুয়ারিতে তুরস্কে প্রীতি
ম্যাচের আমন্ত্রণ বাংলাদেশের
অনলাইন ডেস্ক:
২৩ নভেম্বর ২০২৬

ফিফা উইন্ডো না থাকলেও নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। জানুয়ারির মাঝামাঝি তুরস্কে এক বা একাধিক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। সম্প্রতি কিরগিজস্তান ফুটবল ফেডারেশনের কাছ থেকে এ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।শনিবার জাতীয় দল কমিটির সভায় বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ বিষয়ে খোঁজখবর নিতে সাবেক এক ম্যানেজার ও কমিটির একজন সদস্যকে দায়িত্ব দিয়েছেন।

২০২৬ সালে আর কোনো ফিফা উইন্ডো নেই। পরবর্তী আন্তর্জাতিক বিরতি ২০২৭ সালের ২২ থেকে ৩০ মার্চ। এদিকে বাংলাদেশ ফুটবল লিগ শুরু হচ্ছে ২৭ নভেম্বর, যার প্রথম লেগ শেষ হওয়ার কথা ১৬ জুন। লিগের বিরতিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সম্ভাবনা বিবেচনা করছে বাফুফে।

তবে ফিফা উইন্ডোর বাইরে হামজা চৌধুরী, ফারহান ও শমিতের মতো প্রবাসী ফুটবলারদের ক্লাব থেকে ছাড় পাওয়ার সম্ভাবনা কম। এ কারণে বিকল্প হিসেবে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর বিষয়টিও ভাবনায় রয়েছে। তুরস্কের শীতকালীন আবহাওয়া, কিরগিজস্তানের দেওয়া সুযোগ-সুবিধা এবং দেশের ঘরোয়া ফুটবলের পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।

তবে সভায় প্রীতি ম্যাচের প্রস্তাবের চেয়ে বেশি আলোচনা হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে। কোচ টমাস ডুলিকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। দলের ম্যানেজার, দলনেতা ও সমন্বয়কারীর মধ্যে সমন্বয়হীনতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে না পারায় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে।আসিয়ান কাপের পর সাফেও বাংলাদেশ দলের দলনেতার দায়িত্বে ছিলেন বাফুফে সদস্য ইকবাল হোসেন। কিন্তু ক্যাম্পে তার নিয়মিত উপস্থিতি ছিল না। এমনকি টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেও তিনি দলের সঙ্গে ছিলেন না। পরে সেমিফাইনালের আগে দলের সঙ্গে যোগ দেন।

এ ছাড়া শুক্রবার ম্যানেজার বাবুর সঙ্গে হামজার দুই হাত ধরে নামাজে যাওয়ার একটি দৃশ্য নিয়েও সমালোচনা তৈরি হয়েছে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোট পাওয়া সাদ উদ্দিনের যথাযথ খোঁজখবর না রাখার অভিযোগও উঠেছে। এসব ঘটনায় সাধারণ সম্পাদক এবং জাতীয় দলের দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সভার সদস্যরা।

কোচ ডুলির ঘন ঘন সাক্ষাৎকার দেওয়া এবং ইকবালের বিভিন্ন মন্তব্য নিয়েও আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে বাফুফের সাধারণ সম্পাদক ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে আচরণবিধির একটি রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।সভায় আসিয়ান কাপে বাংলাদেশের নয় গোল হজম, নাইট ক্লাব বিতর্কের তদন্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিবেদন জমা না দেওয়ার বিষয়েও আলোচনা হয়। তবে এসব প্রশ্নের স্পষ্ট জবাব মেলেনি। কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরবর্তী সভার জন্য রেখে দেওয়া হয়েছে।

ফুটবলসংশ্লিষ্টদের একাংশ মনে করছেন, চলমান বিতর্ক সামাল দিতেই কোচের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে বাফুফে। সাফ শুরুর আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন সভাপতি তাবিথ আউয়াল। কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে দলকে।

শনিবারের সভা শেষে নিজে সংবাদমাধ্যমের মুখোমুখি হননি বাফুফে সভাপতি। তার পরিবর্তে গণমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয় মিডিয়া কমিটির চেয়ারম্যানকে। ফলে একদিকে নতুন বছরের আন্তর্জাতিক ম্যাচের সম্ভাবনা, অন্যদিকে সাফ ব্যর্থতা ও দল পরিচালনায় সমন্বয়হীনতা—দুই বিষয়েই চাপে রয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৪:৪১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০১:৩৫ পিএম

জানুয়ারিতে তুরস্কে প্রীতি ম্যাচের আমন্ত্রণ বাংলাদেশের

খেলাধুলা / ফুটবল
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।