নন্দিত টিভি
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ: আমু-দীপু মণিসহ ছয়জন কারাগারে

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ
আমু-দীপু মণিসহ ছয়জন কারাগারে
অনলাইন ডেস্ক:
২২ নভেম্বর ২০২৬

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মণি, শাহজাহান খান ও আব্দুর রাজ্জাকসহ ছয়জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পলাতক আসামি মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশও দিয়েছেন আদালত।

রোববার, ২২ নভেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। সকালে কারাগারে থাকা পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খানকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এর আগে এই মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।এদিকে, শতাধিক গুম ও খুনের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।অন্যদিকে, জুলাই-আগস্টের আন্দোলনের সময় সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি।

এদিন মামলাটিতে গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচার শুরুর প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে আন্দোলন চলাকালে আসহাবুল ইয়ামিনকে ধরে পুলিশের একটি সাঁজোয়া যানের কাছে নেওয়া হয়। সেখানে তার বুকের বাঁ পাশে গুলি করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে তাকে সাঁজোয়া যানের ওপর তুলে রেখে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখাতে ওই অবস্থায় গাড়ি নিয়ে টহল দেওয়া হয় বলে অভিযোগ।

একপর্যায়ে ইয়ামিনকে প্রায় মৃত অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও হত্যার অভিযোগে এসব মামলার বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে মামলার অভিযোগ ও দায় আদালতের বিচারিক প্রক্রিয়াতেই নির্ধারিত হবে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৬:০২ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ: আমু-দীপু মণিসহ ছয়জন কারাগারে

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।