নন্দিত টিভি
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বর্ণাঢ্য আয়োজনে ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে ৪৮তম ইসলামী
বিশ্ববিদ্যালয় দিবস পালিত
ইবি প্রতিনিধি:
২২ নভেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। দিনব্যাপী আনন্দ শোভাযাত্রা, পতাকা উত্তোলন, ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও দোয়া-সহ বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে শান্তির প্রতিক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য ড. একেএম মতিনুর রহমান, ট্রেজারার ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা ড. মামুন আল-রশিদ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা সমিতির সদস্য-সহ ক্রিয়াশীল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

দিবসটি উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় পুষ্পস্তবক অর্পণ করে শাখা ছাত্রদল, ইউট্যাব ও জিয়া পরিষদের নেতাকর্মীরা। পরে প্রশাসন ভবনের সামনে কেক কাটা ও বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ৪৮তম দিবসটি আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে বর্তমান প্রশাসন প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। আগামী দিনের জন্য এটিকে প্রতিজ্ঞা ও অঙ্গীকার হিসেবে নেওয়ার আহ্বান জানান তিনি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৫:৩৯ পিএম

বর্ণাঢ্য আয়োজনে ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত

ক্যাম্পাস
ইবি প্রতিনিধি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।