নন্দিত টিভি
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
এআই দিয়ে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ রিজভীর

এআই দিয়ে বিদেশ থেকে অপপ্রচার
চালানো হচ্ছে, অভিযোগ রিজভীর
নিজস্ব প্রতিবেদক:
২২ নভেম্বর ২০২৬

বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি ও মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের ষড়যন্ত্র সফল হবে না।রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে অবস্থানকারীরা এআই প্রযুক্তির মাধ্যমে অসত্য প্রচারণা চালাচ্ছেন। অতীতের মতো ইতিহাস ও তথ্য বিকৃত করে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। তার সঙ্গে কারাবাস করা মনির নামে এক কর্মীকে গুম করার অভিযোগও করেন তিনি। পাশাপাশি গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার দাবি জানান রিজভী।

তবে বর্তমান সরকারের পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, সরকার শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অপরাধীদের গ্রেপ্তার করে প্রচলিত আইনে আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী ইতিহাস বিকৃতির অভিযোগও তোলেন।অনুষ্ঠানে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। লেখক অধ্যাপক হীরা সোবাহানের গবেষণাধর্মী এই বই নতুন প্রজন্মকে জিয়াউর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে জানতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন রিজভী।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৫:০২ পিএম

এআই দিয়ে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ রিজভীর

জাতীয়
নিজস্ব প্রতিবেদক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।