নন্দিত টিভি
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
জুলাই আন্দোলনের দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, প্রথম দিন এনসিপি

জুলাই আন্দোলনের দলগুলোর সঙ্গে সংলাপে
বসছেন প্রধানমন্ত্রী, প্রথম দিন এনসিপি
অনলাইন ডেস্ক:
২২ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচির প্রথম দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত। তিনি জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৌখিক আমন্ত্রণ পেয়েছে দলটি। এতে সাড়া দিয়ে সোমবার প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দলটির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারের মতো বিষয়গুলো জাতীয় ঐক্যের ভিত্তিতে হওয়া প্রয়োজন বলে মনে করে এনসিপি।সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার অভিযোগ নিয়ে রাজনৈতিক ঐক্য গঠনের আলোচনা শুরু হয়। এর আগে ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও এনসিপি সূত্রের তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য দলের সঙ্গেও আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে পরে সর্বদলীয় বৈঠকও হতে পারে।বৈঠকে জুলাই-পরবর্তী রাজনৈতিক ঐক্যে ফাটল, বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দেওয়ার অভিযোগ এবং জুলাই সনদ বাস্তবায়নসহ এনসিপির পাঁচ দফা দাবি তুলে ধরার কথা রয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৪:২৩ পিএম

জুলাই আন্দোলনের দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, প্রথম দিন এনসিপি

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।