নন্দিত টিভি
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায়
১৯ জনের বিচার শুরু
অনলাইন ডেস্ক:
২২ নভেম্বর ২০২৬

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মণি, শাহজাহান খান ও আব্দুর রাজ্জাকসহ ছয়জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।একই মামলায় পলাতক আসামি মির্জা আজমকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশও দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এসব আদেশ দেন। এদিন সকালে কারাগারে থাকা পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খানকে আদালতে আনা সম্ভব হয়নি। এর আগে এই মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।

এদিকে, শতাধিক গুম ও খুনের ঘটনায় দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।

অন্যদিকে, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার মামলায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি।

রোববার এ মামলায় গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। এর আগে গত ২৬ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে আন্দোলন চলাকালে আসহাবুল ইয়ামিনকে ধরে পুলিশের একটি সাঁজোয়া যানের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বুকের বাঁ পাশে গুলি করা হয় বলে অভিযোগ রয়েছে।এরপর দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে সাঁজোয়া যানের ওপর তুলে রাখেন। অভিযোগ অনুযায়ী, আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখাতে ওই অবস্থায় গাড়িটি নিয়ে এলাকায় টহল দেওয়া হয়।একপর্যায়ে ইয়ামিনকে প্রায় মৃত অবস্থায় সড়কে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ দুই মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতির মধ্য দিয়ে জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত অপরাধের বিচারপ্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০২:৩৮ পিএম

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।