নন্দিত টিভি
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯ জনের সন্ধানে উদ্ধার অভিযান

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ
৩৯ জনের সন্ধানে উদ্ধার অভিযান
অনলাইন ডেস্ক:
২২ নভেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে একটি মিষ্টান্ন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।রোববার (২২ নভেম্বর) নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কারখানার ভেতরে এখনো আগুন জ্বলতে থাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেরং জেলায় অবস্থিত ‘ফোনুসা আগুং মুলিয়া’ কারখানায় শনিবার (২১ নভেম্বর) বিকেলে আগুন লাগে। কারখানাটিতে মিষ্টান্ন ও চিনিজাত পণ্য তৈরি করা হতো।

টেলিভিশনে প্রচারিত ভিডিওতে কারখানার বিভিন্ন অংশে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের তীব্রতায় ভবনের ছাদের একটি অংশও ধসে পড়ে।উদ্ধারকর্মী রিজকি দ্বিয়ান্তো জানান, এখন পর্যন্ত ৩৯ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের খুঁজে বের করতে তল্লাশি চলছে। অন্যদিকে আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।রোববারও কারখানার কয়েকটি অংশে আগুন জ্বলতে থাকায় উদ্ধারকাজে ঝুঁকি তৈরি হয়েছে। রিজকি বলেন, যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা একদিকে নিখোঁজদের সন্ধানে কাজ করছেন, অন্যদিকে উদ্ধারকর্মীদের নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

এদিকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।কারখানাটিতে আগুন নিয়ন্ত্রণ ও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০২:২২ পিএম

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯ জনের সন্ধানে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।