নন্দিত টিভি
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
২০২৭ সালের জুলাইয়ে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালুর লক্ষ্য, পিছিয়েছে উদ্বোধনের সময়

২০২৭ সালের জুলাইয়ে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল
চালুর লক্ষ্য, পিছিয়েছে উদ্বোধনের সময়
অনলাইন ডেস্ক:
২২ নভেম্বর ২০২৬

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের পরিকল্পনা আগে থেকেই থাকলেও নির্মাণকাজের ধীরগতির কারণে বারবার পিছিয়েছে চালুর সময়। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাই থেকে মতিঝিল-কমলাপুর অংশে নিয়মিত যাত্রী পরিবহন শুরু করতে চায় কর্তৃপক্ষ।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, বর্তমানে এমআরটি লাইন-৬-এর চালু অংশের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নতুন ১ দশমিক ১৬ কিলোমিটার যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। তখন স্টেশনের সংখ্যা বেড়ে হবে ১৭টি।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, সম্প্রসারিত অংশের নির্মাণকাজের ৮৪ দশমিক ৮৫ শতাংশ এবং বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থার ৫৮ শতাংশ সম্পন্ন হয়েছে।কর্তৃপক্ষের লক্ষ্য, চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মূল অবকাঠামো নির্মাণ শেষ করা। ভায়াডাক্ট বা উড়ালপথের কাজ সম্পন্ন হওয়ার পর রেললাইন বসানোর জন্য সেটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে কমলাপুর স্টেশনের মূল কাঠামোর নির্মাণও শেষ হয়েছে। এখন চলছে ভেতরের সাজসজ্জা ও ফিনিশিংয়ের কাজ, বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ তৈরির কাজ। সংশ্লিষ্ট স্থাপত্য ও অন্যান্য নির্মাণকাজ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করা যাবে না। এর আগে রেললাইন, বিদ্যুৎ সরবরাহ, সিগন্যাল ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায় পদ্ধতি, প্ল্যাটফর্মের নিরাপত্তা সরঞ্জাম, টেলিযোগাযোগ ব্যবস্থা, লিফট ও এসকেলেটরসহ সব প্রযুক্তিগত ব্যবস্থা চালু করতে হবে।

এরপর সমন্বিত পরীক্ষা-নিরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চালিয়ে নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করা হবে। এসব কারিগরি ধাপের অগ্রগতির ওপর নির্ভর করবে যাত্রী পরিবহন শুরুর চূড়ান্ত সময়।এর আগে মেট্রোরেল সম্প্রসারিত অংশ চালুর জন্য কয়েক দফা সময়সূচি পরিবর্তন করা হয়েছে। প্রথমে ২০২৭ সালের ১ জানুয়ারি চালুর পরিকল্পনা ছিল। পরে সময় পিছিয়ে এপ্রিল-মে মাস নির্ধারণ করা হয়। পরীক্ষামূলক ট্রেন চলাচলের সম্ভাব্য সময় হিসেবেও এপ্রিলে কথা বলা হয়েছিল। সর্বশেষ সেই সময় আরও পিছিয়ে ২০২৭ সালের জুলাইয়ে নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ চালু হলে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলাচলের সুযোগ তৈরি হবে। তবে নির্ধারিত সময়ে যাত্রী পরিবহন শুরু হবে কি না, তা নির্ভর করছে বাকি নির্মাণকাজ, কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা যাচাইয়ের ওপর।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০২:১৭ পিএম

২০২৭ সালের জুলাইয়ে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালুর লক্ষ্য, পিছিয়েছে উদ্বোধনের সময়

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।