নন্দিত টিভি
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
পোশাক খাতে অস্থিরতার পেছনে রাজনৈতিক উসকানি, ন্যায্য মজুরি নির্ধারণের আশ্বাস সরকারের

পোশাক খাতে অস্থিরতার পেছনে রাজনৈতিক উসকানি,
ন্যায্য মজুরি নির্ধারণের আশ্বাস সরকারের
অনলাইন ডেস্ক:
২২ নভেম্বর ২০২৬

তৈরি পোশাক শিল্পের কয়েকটি ক্ষেত্রে অস্থিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার শ্রমবান্ধব নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আলোচনার মাধ্যমে শ্রমিকদের জন্য যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মাহদী আমিন।তিনি জানান, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ এবং নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর আস্থা রাখতে চায় সরকার। সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে বলে আশা করছে তারা। এ প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

মাহদী আমিন বলেন, সরকারের প্রধান লক্ষ্য শ্রমিকদের জীবনমানের উন্নয়ন। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে।পোশাক খাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা যাচ্ছে। তার দাবি, এসব ঘটনার পেছনে রাজনৈতিক উসকানি এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। তবে সরকার সহনশীলতা ও আন্তরিকতার সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চায়।সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও পোশাক খাতের পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে সরকার। তার মতে, এ ধরনের কর্মকাণ্ডের লক্ষ্য দেশের গুরুত্বপূর্ণ এই শিল্পকে ঝুঁকির মুখে ফেলা।

শামা ওবায়েদ বলেন, পোশাক শিল্প রক্ষার দায়িত্ব শুধু সরকার, শ্রমিক কিংবা মালিকপক্ষের একার নয়;

এ দায়িত্ব সবার। শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।তিনি আরও দাবি করেন, চলতি বছরের বাজেটে শ্রমিক ও গার্মেন্টস শিল্পের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। তার ভাষ্য, পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে যারা রয়েছে, তারা দেশের শিল্প ও নারীর ক্ষমতায়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০২:১২ পিএম

পোশাক খাতে অস্থিরতার পেছনে রাজনৈতিক উসকানি, ন্যায্য মজুরি নির্ধারণের আশ্বাস সরকারের

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।