নন্দিত টিভি
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ট্রাম্প প্রশাসনকে ঘিরে ৯ ইস্যুতে তদন্তের প্রস্তুতি? কংগ্রেসে ডেমোক্র্যাটদের সামনে বড় চ্যালেঞ্জ

ট্রাম্প প্রশাসনকে ঘিরে ৯ ইস্যুতে তদন্তের
প্রস্তুতি? কংগ্রেসে ডেমোক্র্যাটদের সামনে বড় চ্যালেঞ্জ
অনলাইন ডেস্ক:
২২ নভেম্বর ২০২৬

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে ডেমোক্র্যাটরা। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে ওঠা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতের অভিযোগ তদন্তের সুযোগ তৈরি হতে পারে। তবে কোন বিষয়গুলো আগে খতিয়ে দেখা হবে, তা নির্ধারণ করাই দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে, ৬৭ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ডেমোক্র্যাটরা অতিরিক্ত তদন্তে যেতে পারেন। অন্যদিকে ৩১ শতাংশ নাগরিক আরও তদন্তের পক্ষে মত দিয়েছেন। সিএনএনের বিশ্লেষণে সম্ভাব্য তদন্তের জন্য নয়টি বিষয় উঠে এসেছে।

১. ট্রাম্পের ব্যক্তিগত সম্পদ ও স্বার্থের সংঘাত

ক্রিপ্টোকারেন্সি, শেয়ারবাজার ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প আর্থিক সুবিধা পেয়েছেন কি না, তা খতিয়ে দেখা হতে পারে। পাশাপাশি তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সরকারি সিদ্ধান্তের কোনো সংঘাত রয়েছে কি না, সেটিও তদন্তের বিষয় হতে পারে।

২. ইরান যুদ্ধের সিদ্ধান্ত

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর যুক্তি, দেশটির হুমকি নিয়ে ট্রাম্পের বক্তব্য এবং ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলার ঘটনা তদন্তের আওতায় আসতে পারে।

৩. এপস্টেইন–সংক্রান্ত নথি

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে ট্রাম্প কী জানতেন, সংশ্লিষ্ট নথি প্রকাশে বিলম্বের কারণ এবং এপস্টেইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের কারাগার পরিবর্তনের সুবিধা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

৪. অভিবাসনবিরোধী অভিযান

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর অভিযান নিয়েও তদন্ত হতে পারে। বিক্ষোভের সময় দুই ব্যক্তির মৃত্যু, মার্কিন নাগরিকদের ভুলভাবে গ্রেপ্তার এবং অভিবাসীদের ভুলভাবে বহিষ্কারের অভিযোগ খতিয়ে দেখার দাবি উঠতে পারে।

৫. এনভিডিয়া ও মেগাস্পিড–সংক্রান্ত সিদ্ধান্ত

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ পাচারের অভিযোগ এবং মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েও তদন্তের সম্ভাবনা রয়েছে।

৬. বিচার বিভাগের প্রতিশোধমূলক পদক্ষেপের অভিযোগ

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসসহ ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে মামলা ও তদন্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হতে পারে।

৭. ইলন মাস্কের সরকারি ভূমিকা

সরকারি দক্ষতা বিভাগে ইলন মাস্কের ভূমিকা, প্রশাসনিক সিদ্ধান্তে তার প্রভাব এবং ইউক্রেন যুদ্ধে স্টারলিংকের সেবা সীমিত করার ঘটনা তদন্তের তালিকায় থাকতে পারে।

৮. হোয়াইট হাউসের নির্মাণ ও সরকারি ব্যয়

হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ফেলার সিদ্ধান্ত, কেনেডি সেন্টারে ট্রাম্পের নাম যুক্ত করা এবং লিংকন মেমোরিয়ালের পুকুর সংস্কারে সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

৯. ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা

মাদক পাচারের অভিযোগে ক্যারিবীয় সাগরে নৌযান লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনীর হামলার ঘটনাও তদন্তের আওতায় আসতে পারে। বিশেষ করে একই নৌযানে দ্বিতীয় দফা হামলায় বিচারবহির্ভূত হত্যার অভিযোগ খতিয়ে দেখার দাবি উঠতে পারে।

এদিকে সম্ভাব্য তদন্তের আশঙ্কার মধ্যেই শুক্রবার একটি নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে সরকারি ঠিকাদারদের কংগ্রেসের কোনো প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হলে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক ও আইনি পর্যালোচনার মুখে পড়তে পারে। তবে সম্ভাব্য নয়টি বিষয়ের মধ্যে কোনগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, সেটিই এখন দেখার বিষয়।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০২:০৫ পিএম

ট্রাম্প প্রশাসনকে ঘিরে ৯ ইস্যুতে তদন্তের প্রস্তুতি? কংগ্রেসে ডেমোক্র্যাটদের সামনে বড় চ্যালেঞ্জ

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।