নন্দিত টিভি
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ভারতের প্রভাব কমাতে চীনের বহুমুখী কৌশল, পাকিস্তানকে সামরিক সহায়তার অভিযোগে মার্কিন সতর্কবার্তা

ভারতের প্রভাব কমাতে চীনের বহুমুখী কৌশল,
পাকিস্তানকে সামরিক সহায়তার অভিযোগে মার্কিন সতর্কবার্তা
অনলাইন ডেস্ক:
২২ নভেম্বর ২০২৬

ভারতের আঞ্চলিক ও অর্থনৈতিক প্রভাব সীমিত করতে চীন একাধিক কৌশলে এগোচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি বিশেষ কমিশন। গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ, সীমান্তে সামরিক চাপ বৃদ্ধি এবং পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার—এই তিন দিক থেকেই ভারতের ওপর চাপ তৈরির চেষ্টা করছে বেইজিং। এমন পর্যবেক্ষণ উঠে এসেছে ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে।‘চীনের অন্য ফ্রন্ট: ভারত ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল’ শীর্ষক প্রতিবেদনে ভারতকে এশিয়ায় চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম কয়েকটি দেশের অন্যতম হিসেবে উল্লেখ করা হয়েছে।

কমিশনের মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক জোটের সদস্য না হয়েও ভারতের রয়েছে বড় জনসংখ্যা, শক্তিশালী অর্থনীতি এবং শিল্প উৎপাদনের সক্ষমতা। এসব শক্তি কাজে লাগিয়ে দেশটি এশিয়ায় ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে চীনের ওপর নির্ভরতা কমাতে বৈশ্বিক সরবরাহ ও উৎপাদন ব্যবস্থায় বিকল্প হিসেবেও ভারতের গুরুত্ব বাড়তে পারে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই সম্ভাবনা সম্পর্কে সচেতন চীন। তাই বিভিন্ন খাতে দেশটির অগ্রগতি সীমিত করতে বেইজিং অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত পদক্ষেপ নিচ্ছে বলে কমিশনের পর্যবেক্ষণ।

শিল্প ও প্রযুক্তিতে অর্থনৈতিক চাপ

প্রতিবেদনে চীনের অর্থনৈতিক নিয়ন্ত্রণকে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ, প্রযুক্তি এবং বিশেষজ্ঞ জ্ঞানের সরবরাহে চীনের প্রভাব কাজে লাগিয়ে ভারতকে চাপে রাখার সুযোগ রয়েছে বলে মনে করছে কমিশন।এতে বলা হয়েছে, প্রয়োজনীয় কিছু উপকরণ রপ্তানিতে বিধিনিষেধ আরোপের মাধ্যমে ভারতের নিজস্ব শিল্প সক্ষমতা গড়ে তোলার প্রচেষ্টাও বাধাগ্রস্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও শিল্প খাতে চীনের ওপর নির্ভরতা কমাতে ভারতের উদ্যোগ যত বাড়বে, দুই দেশের অর্থনৈতিক প্রতিযোগিতাও তত তীব্র হতে পারে।

পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগ

চীন-পাকিস্তান সামরিক সম্পর্কের গভীরতা নিয়েও উদ্বেগ জানিয়েছে মার্কিন কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য দুই দিক থেকে সামরিক চাপের আশঙ্কা তৈরি করছে।বিশেষ করে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার সক্ষমতা রয়েছে চীনের।

এর আগে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল। ওই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করেছিল নয়াদিল্লি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানকে সরাসরি কারিগরি সহায়তা দেওয়ার কথা পরে স্বীকার করেছে চীন।

ভারত মহাসাগরে প্রভাব বাড়ানোর চেষ্টা

ভারত মহাসাগরেও চীনের ক্রমবর্ধমান উপস্থিতিকে ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও নৌ-বাণিজ্যের প্রবেশপথগুলোতে প্রভাব বাড়িয়ে ভারতের আঞ্চলিক সুবিধা কমানোর সুযোগ তৈরি করছে বেইজিং।পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অবকাঠামো উন্নয়ন, অর্থায়ন ও অর্থনৈতিক অংশীদারত্বের প্রস্তাব দিচ্ছে চীন। বিকল্প অর্থায়নের সীমাবদ্ধতার কারণে অনেক দেশ চীনের বিনিয়োগের দিকে ঝুঁকছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।কমিশনের আশঙ্কা, অর্থনৈতিক বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং সমুদ্রপথে প্রভাব বিস্তারের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় চীনের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। এতে আঞ্চলিক রাজনীতিতে ভারতের প্রভাব নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০১:৫৯ পিএম

ভারতের প্রভাব কমাতে চীনের বহুমুখী কৌশল, পাকিস্তানকে সামরিক সহায়তার অভিযোগে মার্কিন সতর্কবার্তা

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।