নন্দিত টিভি
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা

মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে,
শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা
অনলাইন ডেস্ক:
২২ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় নেওয়ার প্রলোভন দেখিয়ে ৭২ জনকে ট্রলারে তুলে গভীর সাগরে নিয়ে যায় একটি দালালচক্র। চার দিন বঙ্গোপসাগরে ঘোরানোর পর শেষ পর্যন্ত যাত্রীদের কক্সবাজার সমুদ্রসৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যায় চক্রটির সদস্যরা। এ ঘটনায় ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। বাকিরা সৈকতে নেমে বিভিন্ন দিকে চলে গেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ট্রলারটি ভেড়ানো হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। মালয়েশিয়া যাওয়ার আশায় প্রত্যেকে দালালদের ১০ থেকে ১৫ হাজার টাকা করে দিয়েছিলেন বলে জানা গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট ছোট মাছ ধরার নৌকায় করে তাদের গভীর সাগরে নেওয়া হয়। সেখানে একটি বড় কাঠের ট্রলারে তোলা হয় তাদের। ট্রলারটিতে আগে থেকেই ৪০ জনের বেশি নারী-পুরুষ ছিলেন। পরে মোট ৭২ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে ট্রলারটি।তবে সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি পৌঁছানোর পর মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিরোধ দেখা দেয়। একই সময়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। ফলে ট্রলারটি উপকূলের কাছাকাছি অবস্থান নেয়। বৃহস্পতিবার রাতে যাত্রীদের মালয়েশিয়ায় নেওয়া নিয়ে মাঝিমাল্লা ও দালালদের মধ্যে আবারও বিবাদ শুরু হয়।

এরপর শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে নিয়ে আসেন মাঝিমাল্লারা। যাত্রীদের পানিতে নেমে চলে যেতে বলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটি সৈকতে পৌঁছানোর পর নারী-পুরুষেরা কোমরসমান পানিতে নেমে বালুচরে উঠে আসেন। কেউ কেউ পাশের ঝাউবাগানে আশ্রয় নেন। কয়েকটি দল শহরের দিকে চলে যায়।

খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৮ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একজন শিশু। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাদের পাশাপাশি টেকনাফ, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং দেশের বিভিন্ন এলাকার বাসিন্দারাও রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, টেকনাফ থেকে ট্রলারে তুলে যাত্রীদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিরোধের জেরে তাদের কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যায় চক্রটি।ওসি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরে রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে এবং বাংলাদেশি নাগরিকদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করে কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। পালিয়ে যাওয়া দালালদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০১:২৫ পিএম

মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা

দেশ ও জনপদ
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।