নন্দিত টিভি
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা

বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার
অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা
মোঃ নুর নবী জনি:
২২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে থানা পুলিশ। সোনারগাঁ থানায় দায়ের করা এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাসহ মোট ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ও সকালে সোনারগাঁয়ের দুটি পৃথক স্থানে নাশকতার ঘটনা ঘটে। এর মধ্যে জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে একটি খড়বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় ‘তিশা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগ করা হয়। তবে এসব ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া না গেলেও যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে প্রথম মামলাটি শুক্রবার (২০ নভেম্বর) রাতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বাদী হয়ে দায়ের করেন। এই মামলায় ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় প্রধান আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়া।

অন্যদিকে, শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে থানার আরেক উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া বাদী হয়ে দ্বিতীয় মামলাটি দায়ের করেন। এই মামলায় ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, আবু নাঈম ইকবাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিবসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক জানান, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুটি রুজু করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ১১:২০ এএম

বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা

দেশ ও জনপদ
মোঃ নুর নবী জনি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।