নন্দিত টিভি
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
দৌলতপুরের ফিলিপনগরে আশ্রয় নেয়া নেপালি যুবক রিয়ান ৫ বছর পর নেপালে তার পরিবারের কাছে ফিরছেন

দৌলতপুরের ফিলিপনগরে আশ্রয় নেয়া নেপালি যুবক রিয়ান ৫
বছর পর নেপালে তার পরিবারের কাছে ফিরছেন
মোঃ বাপ্পি হোসেন:
২২ নভেম্বর ২০২৬

কুষ্টিয়া দৌলতপুরে প্রায় পাঁচ বছর আগে পরিচয়হীন অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুরে আসা নেপালি যুবক রিয়ান আনসারী অবশেষে ফিরছেন নিজ পরিবারের কাছে। বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের সহযোগিতায় দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে তাঁর।

শনিবার ২১ নভেম্বর দুপুরে নেপাল দূতাবাসের প্রতিনিধিরা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর থেকে তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যান। তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষা করছেন। সেখানেই তাঁকে স্বজনদের কাছে হস্তান্তর করা

হবে।রিয়ান নেপালের বারা জেলার কালাইয়া থানার বাসিন্দা। তিনি ওই এলাকার বাদল আনসারীর ছেলে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে দেশে ফেরানোর উদ্যোগ নেয় নেপাল দূতাবাস।

স্থানীয়রা জানান প্রায় পাঁচ বছর আগে পরিচয়হীন অবস্থায় দৌলতপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন রিয়ান। এ সময় ফিলিপনগর এলাকার পলাশ আহমেদ তাঁকে আশ্রয় দেয়।এরপর থেকে পরিবারের সদস্যের মতোই তাঁর দেখাশোনা করে আসছিলেন। চলতি বছরের জুলাইয়ে রিয়ানের দেওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত হয়।

ওই নম্বরে যোগাযোগের মাধ্যমে সন্ধান মেলে পরিবারের। এরপর থেকে স্বজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছিল তাঁর।

আশ্রয়দাতা পলাশ আহমেদ বলেন প্রায় চার বছর ধরে রিয়ান তাঁর কাছে আশ্রয় নিয়েছেন। পরিবারের সদস্যের মতোই তাঁকে দেখাশোনা করেছেন। শুরুতে তাঁর ভাষা বুঝতে কষ্ট হতো, তবে এখন কিছুটা বাংলা বলতে পারেন। গত জুলাইয়ে পরিবারের একটি নম্বর দেওয়ার পর তাঁদের সঙ্গে যোগাযোগ হয়।

প্রতিদিন চার-পাঁচবার পরিবারের সঙ্গে কথা বলতে চান রিয়ান। স্বজনদের কাছে ফিরতে পেরে তিনি খুব খুশি। তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে নিজেরও আনন্দ হচ্ছে। তবে দীর্ঘদিন একসঙ্গে থাকায় খারাপও লাগছে।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন ছেলেটি দীর্ঘদিন ধরে এখানে ছিল। শনিবার দুপুরের দিকে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা তাঁকে নিয়ে গেছেন।

নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইন বলেন, সরকারি উদ্যোগে তাঁকে নিতে এসেছেন তাঁরা। তাঁর পরিবারের সদস্যরা বাংলাবান্ধা সীমান্তে অবস্থান করছেন। সেখানে তাঁকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারওয়ার বলেন সরকারি নিয়ম অনুসরণ করেই ওই যুবককে তাঁর দেশ নেপালে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘদিন পর রিয়ানের স্বজনদের কাছে ফেরার খবরে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। পাশাপাশি বছরের পর বছর একজন বিদেশি যুবককে আশ্রয় দিয়ে পরিবারের সদস্যের মতো আগলে রাখায় প্রশংসিত হয়েছেন পলাশ আহমেদ।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ১১:১৮ এএম

দৌলতপুরের ফিলিপনগরে আশ্রয় নেয়া নেপালি যুবক রিয়ান ৫ বছর পর নেপালে তার পরিবারের কাছে ফিরছেন

দেশ ও জনপদ
মোঃ বাপ্পি হোসেন

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।