নন্দিত টিভি
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ৩ ক্ষেপণাস্ত্র, আকাশেই ধ্বংসের দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে
৩ ক্ষেপণাস্ত্র, আকাশেই ধ্বংসের দাবি
অনলাইন ডেস্ক:
২১ নভেম্বর ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

গত বৃহস্পতিবার রিয়াদের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ার’-এ হামলার কয়েক দিনের মাথায় শনিবার আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এটি রাজধানীকে লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা বলে জানানো হয়েছে।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী রিয়াদের আকাশে ধোঁয়ার রেখা তৈরি করে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখেছেন। এ সময় বিকট বিস্ফোরণের শব্দও শোনা যায়।

এর আগে শুক্রবার ইয়েমেনের হুদাইদাহ বন্দর ও রাজধানী সানায় হুথিদের সাতটি সামরিক স্থাপনায় হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির ছয়টি ওয়ার্কশপ ছিল বলে জানানো হয়েছে।

এর জবাবে সৌদি বন্দরগুলোতে হামলার হুমকি দিয়েছে হুথিরা। একই সঙ্গে বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে তারা।

অন্যদিকে, ইয়েমেনের সরকারি সেনাবাহিনীর দাবি, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের আওতায় বিভিন্ন রণাঙ্গনে ৮৫৪টি বিমান, কামান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় ১৯৩ জন হুতি কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন এবং ধ্বংস হয়েছে ৮১টি সামরিক যান।আল-জাওফ, মারিব ও তাইজসহ বিভিন্ন ফ্রন্টে অভিযান অব্যাহত রয়েছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখলের পর থেকে চলা দীর্ঘ সংঘাত গত জুলাইয়ে আবারও তীব্র আকার ধারণ করে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৩:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৬:০২ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ৩ ক্ষেপণাস্ত্র, আকাশেই ধ্বংসের দাবি

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।