টেকনাফ পৌর যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন টেকনাফ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান।দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা আব্দুল্লাহ আল নোমানকে ঘিরে পৌর যুবদলের নেতৃত্বে সম্ভাবনার কথা আলোচনা করছেন দলীয় নেতাকর্মীদের একাংশ।
ছাত্ররাজনীতিতে তাঁর অতীত ভূমিকা, সাংগঠনিক সম্পৃক্ততা ও রাজনৈতিক পরিচিতি নতুন কমিটি গঠনকে ঘিরে আলোচনায় তাঁকে সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় নেতাকর্মীদের মধ্যে অপেক্ষা ও আগ্রহ বিরাজ করছে। শেষ পর্যন্ত টেকনাফ পৌর যুবদলের নেতৃত্বে কারা স্থান পাবেন, তা নির্ভর করবে দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক প্রক্রিয়ার ওপর।এদিকে পৌর যুবদলের নতুন কমিটি ঘিরে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, ত্যাগী, যোগ্য ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।