নন্দিত টিভি
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বৃষ্টির প্রভাবে সবজির বাজারে উত্তাপ, টমেটো ১৬০ টাকা

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে
উত্তাপ, টমেটো ১৬০ টাকা
অনলাইন ডেস্ক:
২১ নভেম্বর ২০২৬

রাজধানীর বাজারে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে সরবরাহ কমার অজুহাতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে টমেটো, শিম ও নতুন আলুর দাম। একই সঙ্গে চালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগি ও ডিমের বাজারে। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, জিগাতলা ও রায়বাজারের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। নতুন আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫০ টাকায়, যা আগে ছিল ৮০ থেকে ১০০ টাকা। টমেটোর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সপ্তাহে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া টমেটো এখন কিনতে হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। মুলার দাম ১০ টাকা বেড়ে হয়েছে ৫০ টাকা কেজি।

এ ছাড়া লাউ ৪০ থেকে ৬০ টাকা, বড় ফুলকপি ৩০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা পিস বিক্রি হচ্ছে। পটোল, ঢ্যাঁড়শ ও চিচিঙার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ থেকে ৮০ টাকা কেজি। বেগুন ৮০ থেকে ১০০ টাকা এবং কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জলপাইয়ের দাম ৫০ থেকে ৬০ টাকা।

অন্যান্য সবজির মধ্যে পেঁপে ৩০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা এবং পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ৫০ থেকে ৬০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, খিরাই ৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক হালি লেবু বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকায়। দেশি ধনেপাতা ২৫০ এবং হাইব্রিড ধনেপাতা ২০০ টাকা কেজি।

হঠাৎ সবজির দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। তাঁদের অভিযোগ, এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। রায়বাজারে বাজার করতে আসা ইয়ামিন বলেন, গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। এ সময়ে দাম কমার কথা থাকলেও উল্টো বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন।অন্যদিকে বিক্রেতাদের দাবি, টানা ঝিরঝির বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কমেছে। এতে দাম বেড়েছে। জিগাতলার বিক্রেতা জুয়েল মিয়া বলেন, বৃষ্টির কারণে সরবরাহে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। তবে আগামী সপ্তাহে দাম কমতে পারে বলে তিনি আশা করছেন।

চালের দামেও ঊর্ধ্বগতি

সবজির পাশাপাশি চালের বাজারেও দাম বেড়েছে। গত দুই সপ্তাহে জাত ও মানভেদে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে এক থেকে চার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে নাজিরশাইল চালের দাম। ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে কেজিতে তিন থেকে চার টাকা বেড়ে বর্তমানে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে এ চাল।

বাজারে বেশি বিক্রি হওয়া সরু মিনিকেট চালের দামও কেজিতে প্রায় দুই টাকা বেড়ে ৭৫ থেকে ৮০ টাকায় দাঁড়িয়েছে। মাঝারি মানের পায়জাম ও ব্রি-২৮-২৯ চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকায়। তবে গুটি স্বর্ণা ও চায়না ইরি জাতের মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। এসব চালের কেজি ৫০ থেকে ৫৪ টাকা।

চাল ব্যবসায়ীরা বলছেন, পুরনো নাজিরশাইল ধানের মজুদ শেষের দিকে। অন্যদিকে নতুন মৌসুমের চাল এখনো বাজারে আসেনি। ফলে সরবরাহ কমে দাম বেড়েছে। এক খুচরা ব্যবসায়ীর ভাষ্য, পাইকারি বাজারে ২৫ কেজির নাজিরশাইল চালের বস্তায় ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। নভেম্বরের শেষ দিকে আমন ধান বাজারে উঠতে শুরু করলে চালের সরবরাহ বাড়বে এবং দাম কমতে পারে।

ব্যবসায়ীদের মতে, নাজিরশাইল চালের দাম বাড়ার পেছনে মৌসুমি সরবরাহ সংকট থাকলেও মিনিকেটের দাম বৃদ্ধির সুনির্দিষ্ট কারণ নেই। তাঁদের ধারণা, নাজিরশাইলের দাম বাড়ার সুযোগে চালকলের অনেক মালিক মিনিকেটের দামও বাড়িয়েছেন।তবে সরু চালের দাম বাড়লেও কমেছে সুগন্ধি বা পোলাওয়ের চালের দাম। বর্তমানে খোলা পোলাওয়ের চাল ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও দাম ছিল ২০০ টাকার বেশি। বিক্রেতাদের দাবি, সুগন্ধি চাল রপ্তানি বন্ধ থাকায় দেশের বাজারে সরবরাহ বেড়েছে। পাশাপাশি নতুন মৌসুমের চাল আসার সময় ঘনিয়ে আসায় দাম কমছে।

মুরগির বাজারে কিছুটা স্বস্তি

এদিকে মুরগির বাজারে দাম কমায় কিছুটা স্বস্তি পেয়েছেন ক্রেতারা। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। বর্তমানে সোনালি কক মুরগি ৩১০ টাকা, সোনালি হাইব্রিড ২৮০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা, ব্রয়লার ১৭০ টাকা এবং দেশি মুরগি ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৩:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৫:২১ পিএম

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে উত্তাপ, টমেটো ১৬০ টাকা

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।