নন্দিত টিভি
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং

গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের
ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং
অনলাইন ডেস্ক:
২১ নভেম্বর ২০২৬
  1. গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে মাইকিং করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে মাইকিংয়ে জানানো হয়।শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইকে মাইক লাগিয়ে কর্মসূচির প্রচার চালানো হয়।

    মাইকিংয়ে বলা হয়, রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামদিয়া আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকতে হবে। কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

    নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে এমন কর্মসূচির প্রচার চালানোয় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

    এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, মাইকিংয়ের বিষয়টি তিনি শুনেছেন। তবে আয়োজকেরা যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। সেখানে পুলিশের কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও জানান তিনি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৩:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৪:২৯ পিএম

গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং

দেশ ও জনপদ
অনলাইন ডেস্ক
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং
  1. গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে মাইকিং করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে মাইকিংয়ে জানানো হয়।শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইকে মাইক লাগিয়ে কর্মসূচির প্রচার চালানো হয়।

    মাইকিংয়ে বলা হয়, রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামদিয়া আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকতে হবে। কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

    নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে এমন কর্মসূচির প্রচার চালানোয় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

    এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, মাইকিংয়ের বিষয়টি তিনি শুনেছেন। তবে আয়োজকেরা যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। সেখানে পুলিশের কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও জানান তিনি।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।