নন্দিত টিভি
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণের প্রস্তুতি: গোবিন্দগঞ্জে সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে দুই  প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণের প্রস্তুতি
গোবিন্দগঞ্জে সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
জাহিদুল ইসলাম:
২১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর প্রস্তুতির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্ভাব্য অভ্যর্থনা ভেন্যু পরিদর্শন করেছেন সরকারের দুই প্রতিমন্ত্রী।শনিবার (২১ নভেম্বর) তারা গোবিন্দগঞ্জের সম্ভাব্য অভ্যর্থনাস্থল পরিদর্শন করে মাঠের উপযোগিতা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি।

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রীরা মাঠের আয়তন, নিরাপত্তাব্যবস্থা, যাতায়াত সুবিধা এবং সম্ভাব্য জনসমাগমের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।প্রধানমন্ত্রীকে বরণ উপলক্ষে সম্ভাব্য ভেন্যু নির্বাচন ও প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৩:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৪:১৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণের প্রস্তুতি: গোবিন্দগঞ্জে সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

দেশ ও জনপদ
জাহিদুল ইসলাম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণের প্রস্তুতি: গোবিন্দগঞ্জে সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে দুই  প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর প্রস্তুতির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্ভাব্য অভ্যর্থনা ভেন্যু পরিদর্শন করেছেন সরকারের দুই প্রতিমন্ত্রী।শনিবার (২১ নভেম্বর) তারা গোবিন্দগঞ্জের সম্ভাব্য অভ্যর্থনাস্থল পরিদর্শন করে মাঠের উপযোগিতা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি।

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রীরা মাঠের আয়তন, নিরাপত্তাব্যবস্থা, যাতায়াত সুবিধা এবং সম্ভাব্য জনসমাগমের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।প্রধানমন্ত্রীকে বরণ উপলক্ষে সম্ভাব্য ভেন্যু নির্বাচন ও প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।