নন্দিত টিভি
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
জীবনযাত্রার ব্যয় ও সামরিক ব্যয়ের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও সামরিক ব্যয়ের
প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ
অনলাইন ডেস্ক:
২১ নভেম্বর ২০২৬

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দ এবং জলবায়ু সংকটসহ নানা ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে ইউরোপের বিভিন্ন দেশে রাস্তায় নেমেছেন হাজারো তরুণ। শুক্রবার ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারগুলো তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, শিক্ষা ও কল্যাণের চেয়ে ভূরাজনৈতিক সংকট মোকাবিলা এবং বড় ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করতেই বেশি গুরুত্ব দিচ্ছে।

৫০টির বেশি তরুণ সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জোট এ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের হাতে ছিল ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই’ লেখা প্ল্যাকার্ড। কোথাও ফ্লেয়ার জ্বালিয়ে, আবার কোথাও কার্ডবোর্ডের তৈরি ট্যাংকের প্রতিকৃতি পুড়িয়ে প্রতিবাদ জানান তারা।

গাজায় ইসরায়েলের যুদ্ধ, বাড়িভাড়া বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের অবনতি এবং সামরিক ব্যয় বাড়ানোর বিষয়গুলো ছিল বিক্ষোভকারীদের অন্যতম উদ্বেগ। তাদের মূল দাবি, সামরিক খাতে ব্যয় বাড়ানোর পরিবর্তে শিক্ষা, আবাসন ও তরুণদের কল্যাণে বেশি অর্থ বরাদ্দ করতে হবে।ইতালির মিলানে ১০ হাজারের বেশি মানুষের অংশগ্রহণে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে ১৮ বছর বয়সী শিক্ষার্থী অলিভিয়া ফেরারারিও বলেন, সরকার যদি তরুণদের কথা না শোনে, তাহলে চুপ করে বসে থাকা সম্ভব নয়।

সুইজারল্যান্ডে আয়োজকদের দাবি, দেশজুড়ে ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। তবে বিক্ষোভ শেষে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে।জার্মানির বার্লিনে প্রায় এক হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেন। তাদের অন্যতম উদ্বেগ ছিল দেশটির সামরিকীকরণ এবং আবারও বাধ্যতামূলক সামরিক সেবা চালুর আশঙ্কা।যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে ও ট্রাফালগার স্কয়ারে কয়েকশ মানুষ বিক্ষোভ করেন। তাদের প্ল্যাকার্ডে উচ্চশিক্ষা রক্ষা এবং তরুণদের ভবিষ্যতের জন্য বিনিয়োগের দাবি উঠে আসে। সেখানে ডানপন্থী ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ইতালির রাজধানী রোমেও শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশের দিকে বোতল ও স্মোক বোমা নিক্ষেপ করেন।

স্পেনের মাদ্রিদে শিক্ষার্থীরা শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। তাদের অভিযোগ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও শিক্ষক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা অপর্যাপ্ত।

আয়োজকেরা জানিয়েছেন, এই আন্দোলন সপ্তাহান্তেও চলতে পারে। বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও আবাসন সংগঠনও নতুন কর্মসূচির ডাক দিয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৩:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৩:৫৭ পিএম

জীবনযাত্রার ব্যয় ও সামরিক ব্যয়ের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।