নন্দিত টিভি
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় আটক ২৯৯, উদ্ধার ককটেল ও মাদক

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় আটক
২৯৯, উদ্ধার ককটেল ও মাদক
অনলাইন ডেস্ক:
২১ নভেম্বর ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩২টি মামলা করা হয়েছে। অভিযানে ককটেল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটকদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৭৩ জন রয়েছেন। এ ছাড়া উত্তরা বিভাগে ৪৭, তেজগাঁও বিভাগে ৪৮, ওয়ারী বিভাগে ৩৭, মতিঝিল বিভাগে ২৬, রমনা বিভাগে ২৩, লালবাগ বিভাগে ১৯ এবং গুলশান বিভাগে ১৮ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা বিভাগ ও এসআরইউ বিভাগ পৃথকভাবে চারজন করে আটক করেছে।

অভিযানকালে চারটি অবিস্ফোরিত ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০টি ইয়াবা, চার বোতল তরল পেট্রল, পেট্রলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।নিয়াজ মেহেদী জানান, শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৩:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০২:০৮ পিএম

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় আটক ২৯৯, উদ্ধার ককটেল ও মাদক

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।