নন্দিত টিভি
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
জাল সনদধারীদের দুর্দিন আসছে, ছাড় দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

জাল সনদধারীদের দুর্দিন আসছে, ছাড় দেওয়া হবে না
শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক:
২১ নভেম্বর ২০২৬

জাল সার্টিফিকেট ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, জাল সনদ ব্যবহারকারীদের দুর্দিন সামনে আসছে। কোনোভাবেই তাদের জালিয়াতি আর আড়াল করার সুযোগ থাকবে না।

শুক্রবার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনেরা অংশ নেন।শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিশ্ব এখন ক্রমেই প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে এসে জ্ঞাননির্ভর শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভরশীল হলে চলবে না; শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।শিক্ষার পরিবেশ ও পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেও সরকার কাজ করছে বলে জানান তিনি। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্কুলগুলোতে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।

আগামী দিনে যার যার ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৩:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০১:৩৮ পিএম

জাল সনদধারীদের দুর্দিন আসছে, ছাড় দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।