নন্দিত টিভি
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
চার দেশেই সেঞ্চুরি, ইতিহাস গড়লেন লোকেশ রাহুল

চার দেশেই সেঞ্চুরি, ইতিহাস
গড়লেন লোকেশ রাহুল
অনলাইন ডেস্ক:
২১ নভেম্বর ২০২৬

ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ওপেনার লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত সেঞ্চুরি করে পাকিস্তানের কিংবদন্তি সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চার দেশেই টেস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হয়েছেন রাহুল।

শনিবার ৩৪ বছর বয়সী এই ব্যাটার নিজের টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতক পূর্ণ করেন। এ কীর্তির মাধ্যমে এশিয়ার অষ্টম ব্যাটার হিসেবে চার সেনা দেশে টেস্ট সেঞ্চুরি করার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। এই তালিকায় আগে ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলি। ভারতীয়দের মধ্যে রাহুল এখন পঞ্চম।

তবে চার দেশে সেঞ্চুরি করা এশীয় ওপেনার হিসেবে রাহুলের আগে ছিলেন কেবল পাকিস্তানের সাবেক ওপেনার সাঈদ আনোয়ার। ১৯৯৯ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক করে তিনি প্রথম এশীয় ওপেনার হিসেবে এই কীর্তি গড়েছিলেন। এবার নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করে সেই রেকর্ডে ভাগ বসালেন রাহুল।

নিউজিল্যান্ডে এটি রাহুলের প্রথম টেস্ট সেঞ্চুরি। এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে শতক করেছিলেন তিনি। ক্যারিয়ারের ১৩টি সেঞ্চুরির মধ্যে ১০টি বিদেশের মাটিতে এবং তিনটি দেশের মাটিতে করেছেন এই ভারতীয় ব্যাটার।

২০২১ সালের পর থেকে টেস্টে ওপেনার হিসেবে রাহুলের সেঞ্চুরি সাতটি। এই সময়ে বেন ডাকেট, যশস্বী জয়সওয়াল ও দিমুথ করুণারত্নেরও সমানসংখ্যক শতক রয়েছে। চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে রাহুলের সেঞ্চুরি চারটি। টম ল্যাথাম ও ট্র্যাভিস হেডেরও রয়েছে সমান চারটি শতক।ভারতীয় ওপেনারদের মধ্যে টেস্টে রাহুলের সেঞ্চুরি এখন ১২টি। এই পরিসংখ্যানে মুরলী বিজয়ের সমান হয়েছেন তিনি। তালিকার শীর্ষে রয়েছেন সুনীল গাভাস্কার, যার সেঞ্চুরি ৩৩টি। এরপর বীরেন্দর শেবাগের ২২টি এবং গৌতম গম্ভীর ও রোহিত শর্মার নয়টি করে শতক রয়েছে।

এর আগেই চার সেনা দেশে টেস্টে ফিফটি করা প্রথম ভারতীয় ওপেনার হয়েছিলেন রাহুল। চলতি ম্যাচের দ্বিতীয় দিনে অপরাজিত অর্ধশতক করেন তিনি। তৃতীয় দিন ৫২ রান নিয়ে ব্যাটিং শুরু করে দেবদত্ত পাডিক্কালের সঙ্গে জুটি গড়েন। পাডিক্কালও নিজের ফিফটি পূর্ণ করেন। আগের দিন যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে এই জুটি ভারতের অবস্থান শক্ত করে।

ম্যাচে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৩৬৮ রান। জবাবে ভারতীয় ব্যাটাররা দারুণভাবে ঘুরে দাঁড়ান। জয়সওয়াল সেঞ্চুরি না পেলেও রাহুল পৌঁছে যান তিন অঙ্কে। শেষ পর্যন্ত ১৩৬ রানে থামে তাঁর ঐতিহাসিক ইনিংস। তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৪৮৬ রান।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৩:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০১:৩২ পিএম

চার দেশেই সেঞ্চুরি, ইতিহাস গড়লেন লোকেশ রাহুল

খেলাধুলা
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।