নন্দিত টিভি
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বন্দরে চৌরাপাড়া যুব সমাজের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বন্দরে চৌরাপাড়া যুব সমাজের উদ্যোগে টিভি কাপ
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বন্দর প্রতিনিধি:
২১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চৌরাপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকার যুব সমাজের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।

২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলহাসান নুরী, সাত্তার ভান্ডারী ও শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া মনির শেখ, শাহিদুল, রবিন ও ফেরদৌসের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে আরামবাগ একাদশ ক্লাব ও দেউলি রায়হান একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে দারুণ নৈপুণ্য দেখিয়ে আরামবাগ একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও শত শত দর্শক মাঠে উপস্থিত হয়ে ফাইনাল খেলা উপভোগ করেন। পুরো আয়োজনজুড়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে হবে। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট যুবসমাজকে মাদক ও নেশার আসক্তি থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, শুধু চৌরাপাড়া নয়, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড ও এলাকার পাড়া-মহল্লায় নিয়মিত এ ধরনের ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। এতে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, তৈরি হবে সামাজিক সম্প্রীতি এবং গড়ে উঠবে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ।

পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৩:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ১১:৪১ এএম

বন্দরে চৌরাপাড়া যুব সমাজের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেশ ও জনপদ
বন্দর প্রতিনিধি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।