নন্দিত টিভি
ই-পেপার
২০ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
এক মাসের চেষ্টার পর অবশেষে ধরা পড়ল বন্দরের সেই ৮ ফুটের কুমির

এক মাসের চেষ্টার পর অবশেষে ধরা
পড়ল বন্দরের সেই ৮ ফুটের কুমির
বন্দর প্রতিনিধি:
২০ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে দেখা পাওয়ার প্রায় এক মাস পর অবশেষে উদ্ধারকারীদের জালে ধরা পড়েছে সেই কুমির। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৮৩ কেজি। এটিকে বন বিভাগের সহায়তায় সাফারি পার্কে স্থানান্তর করা হবে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কুমির উদ্ধারে অভিযান শুরু হয়। প্রথম ও দ্বিতীয় দফায় পুকুরে জাল ফেলে কুমিরটি ধরার চেষ্টা করা হলেও জাল ছিঁড়ে বেরিয়ে যায় সেটি। পরে তৃতীয় দফায় জাল ফেলে কুমিরটিকে আটক করতে সক্ষম হন উদ্ধারকারীরা।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেটি পাশের অন্য একটি পুকুরে চলে গেছে বলে ধারণা করা হয়।

খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। এ সময় পুকুরে জাল ফেলা হলেও কুমিরটির অবস্থান শনাক্ত করতে না পারায় সেদিন অভিযান সফল হয়নি।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন, গত চার দিন ধরে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়েছে। কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৮৩ কেজি।

উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, বন বিভাগের সহায়তায় কুমিরটিকে সাফারি পার্কে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

দীর্ঘদিন ধরে কুমিরটির উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল। অবশেষে সেটি উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৩:০৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০১:১৭ পিএম

এক মাসের চেষ্টার পর অবশেষে ধরা পড়ল বন্দরের সেই ৮ ফুটের কুমির

জাতীয়
বন্দর প্রতিনিধি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।