নিষিদ্ধ ঘোষিত স্বৈরাচারী সরকারের দোসররা বলেছে প্রতিটি ইউনিয়নের ৩ টি করে বাড়িতে আগুন দোয়া হবে। আমি বলি ৩ টি না দয়া করে একটু সাহস করে দেখান তাহলে বুঝতে পারবেন কি ভুল করেছেন। রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে একজন আলোচিত নেতা আবুল কাউসার আশা কঠোর হুশিয়ারি করে বলেন আর ভুল কইরেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বসে থাকবে না। বিন্দু পরিমান ছাড় পাবেন না। প্রতিটি ইউনিয়ন, ওর্য়াড কমিটি সকল ভেদাভেদ ভুলে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কঠোরভাবে জবাব দেয়া ইমানী দায়িত্ব। রাতের ভোটে সরকার না,জনগণের ভোটে সরকার। তাই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের ইমানী দায়িত্ব উল্লেখ করেন নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ এড আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা।
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনভর বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় এ শোডাউন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় আবুল কাউসার আশা বলেন, “বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে। এটা নতুন কিছু না। যখন আমরা বিরোধীদলে ছিলাম আন্দোলন সংগ্রাম হয়েছে, বাসে আগুন দেয়া হয়েছে। আমরা বারবার বলতাম এটা আওয়ামী লীগ ছাত্রলীগ করেছে। তারা বাসে আগুন দিয়ে আমাদের নেতাকর্মীদের নাম দিচ্ছে।”
তিনি বলেন, “তারা বলতো বিএনপি আন্দোলন করতে পারে না। এটা বলে তারা বুঝাতো বিএনপি জ্বালাওপোড়াও করতে পারে না। আমাদের একমাত্র শক্তি হচ্ছে আল্লাহর রহমত ও জনগণের ভালবাসা। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছেড়ে যাননি। তিনি সবসময় বলেছেন এই দেশের বাইরে আমাদের কোন ঠিকানা নেই। কখনও তিনি অন্যায় আন্দোলনকে প্রশ্রয় দেননি।”
আবুল কাউসার আশা আরও বলেন, “আমরা যেকোন মূল্যে এই আগ্রাসীদের বিরুদ্ধে থাকবো। আপনি পলাতক ফাঁসির আসামি। বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত সময়ে অনেক গুপ্ত ছিল। এখন বলে আমরা না নামলে বিএনপি মোকাবিলা করতে পারবে না। আমাদের এটা প্রমাণ করতে হবে। আমাদের ঐতিহ্য আছে। আমরা এই ঐতিহ্যকে ধারণ ও লালন করি।”
শোডাউনে নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।