নন্দিত টিভি
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
কালীগঞ্জে বাল্যবিবাহ ঠেকাতে নজরদারি বাড়ানোর আহ্বান ইউএনওর

কালীগঞ্জে বাল্যবিবাহ ঠেকাতে নজরদারি
বাড়ানোর আহ্বান ইউএনওর
মোঃ শাহনেওয়াজ:
১৯ নভেম্বর ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, বিবাহ নিবন্ধক ও গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

তিনি বলেন, আগের তুলনায় বর্তমানে বাল্যবিবাহের হার অনেক কমেছে এবং মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। তবে সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে সমাজ থেকে বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে। প্রশাসনের উদ্যোগে কোনো নাবালিকার বিয়ে বন্ধ করার পর পুনরায় বিয়ের আয়োজন করা হচ্ছে কি না, সে বিষয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সতর্ক নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, কোনো নিকাহ রেজিস্ট্রার সরকারি রেজিস্ট্রারের বাইরে অন্য কোনো খাতা বা রেজিস্টার ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে নোটারি কার্যক্রমের মাধ্যমে বেআইনিভাবে বাল্যবিবাহ সম্পন্ন করার সঙ্গে জড়িত আইনজীবীদেরও আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম সাদনাম নোমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিম বাশার লিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহিনুর বেগম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আইউব বাগমার, নিকাহ রেজিস্ট্রার, অন্যান্য ধর্মের বিবাহ নিবন্ধকসহ উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মনোনীত সদস্যরা।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৩:১১ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:৩৫ পিএম

কালীগঞ্জে বাল্যবিবাহ ঠেকাতে নজরদারি বাড়ানোর আহ্বান ইউএনওর

দেশ ও জনপদ
মোঃ শাহনেওয়াজ

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।