নন্দিত টিভি
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ঘূর্ণিঝড় আকভানের প্রভাব, দেশজুড়ে বৃষ্টি ও শীতের আমেজ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব, দেশজুড়ে
বৃষ্টি ও শীতের আমেজ
অনলাইন ডেস্ক:
১৯ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের ওপর সক্রিয় হতে যাচ্ছে শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ ক্রান্তীয় বৃষ্টি বলয়। এর প্রভাবে দেশের ৯০ থেকে ৯৫ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হওয়া এই বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে। এতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে আবহাওয়ায় শীতের আমেজ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি বলয়টির সর্বোচ্চ সক্রিয়তা দেখা যেতে পারে আগামী ২০ ও ২১ নভেম্বর। প্রথমে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে বৃষ্টিপাত শুরু হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও এর বিস্তার ঘটবে।

বিভাগভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে খুলনা ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়। এ ছাড়া রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টির প্রভাব তুলনামূলক কম থাকতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, এই বৃষ্টি বলয়ের সময় কালবৈশাখী ঝড় কিংবা শিলাবৃষ্টির আশঙ্কা নেই। তবে দেশের অধিকাংশ এলাকায় দমকা থেকে মাঝারি গতির বাতাস এবং হালকা থেকে মাঝারি বজ্রপাত হতে পারে। ঘূর্ণিঝড় আকভানের দূরবর্তী প্রভাব ও বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর মাঝারি থেকে উত্তাল থাকতে পারে।

এ সময় দেশের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি বলয়ের অধিক সক্রিয় এলাকাগুলোতে একটানা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে দক্ষিণ চট্টগ্রামের কিছু এলাকায় অন্য অঞ্চলের তুলনায় রোদের উপস্থিতি বেশি থাকতে পারে।ভারী বৃষ্টির কারণে দেশের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তবে পাহাড়ি ঢল কিংবা পাহাড়ধসের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

বিভাগভিত্তিক বৃষ্টির সম্ভাব্য পরিমাণ

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাব্য পরিমাণ—

  • ঢাকা বিভাগে ১৪০ থেকে ১৬০ মিলিমিটার।

  • খুলনা বিভাগে ১৫০ থেকে ১৮০ মিলিমিটার।

  • রাজশাহী বিভাগে ১০০ থেকে ১৫০ মিলিমিটার।

  • বরিশাল বিভাগে ৮০ থেকে ১০০ মিলিমিটার।

  • ময়মনসিংহ বিভাগে ৬০ থেকে ৮০ মিলিমিটার।

  • সিলেট বিভাগে ৫০ থেকে ৭০ মিলিমিটার।

  • চট্টগ্রাম বিভাগে ২০ থেকে ১০০ মিলিমিটার।

  • রংপুর বিভাগে ৩০ থেকে ৭৯ মিলিমিটার।

এই বৃষ্টিপাতের ফলে দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকার কৃষিজমির সেচের চাহিদা পূরণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

যেসব জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা

জেলাভিত্তিক পূর্বাভাসে খুলনা বিভাগের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর ও মাগুরা জেলায় তুলনামূলক বেশি বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা বিভাগের রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং রাজশাহী বিভাগের পাবনা ও নাটোর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা, দিঘা, বর্ধমান, আসানসোল, বহরমপুর ও ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে।

কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীতের অনুভূতি

টানা বৃষ্টিপাত ও আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে দেশের তাপমাত্রা দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোদের উপস্থিতি কম থাকায় দিনের পাশাপাশি রাতেও শীতল আবহাওয়া অনুভূত হতে পারে।বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, আজ থেকেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমতে শুরু করতে পারে। এর ফলে চলতি মৌসুমের স্বাভাবিক আবহাওয়ার তুলনায় বেশি ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।সব মিলিয়ে ঘূর্ণিঝড় আকভানের দূরবর্তী প্রভাবে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত, মেঘলা আকাশ ও শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৩:১২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০১:৫৫ পিএম

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব, দেশজুড়ে বৃষ্টি ও শীতের আমেজ

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।