নন্দিত টিভি
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে
পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত
অনলাইন ডেস্ক:
১৯ নভেম্বর ২০২৬

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার এবং সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রজ্ঞাপন দুটি প্রকাশ করে মন্ত্রণালয়।প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙামাটি সদর সার্কেলে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বরখাস্ত থাকাকালে তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেব্রত সরকারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট বিভাগীয় মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্তকালীন তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাখা হবে। এ সময় তিনিও বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, পুলিশের এই দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে। তাদের বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলার পরিপ্রেক্ষিতেই এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৩:১১ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০১:৫১ পিএম

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।