নন্দিত টিভি
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
৩ বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট, ঘোষণা প্রধানমন্ত্রীর

৩ বছরের মধ্যে মহাকাশে যাবে
বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট, ঘোষণা প্রধানমন্ত্রীর
অনলাইন ডেক্স:
১৯ নভেম্বর ২০২৬

মহাকাশ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুধু অন্য দেশের প্রযুক্তির ওপর নির্ভরশীল নয়, এবার নিজেদের বিজ্ঞানীদের হাতেই তৈরি হবে বাংলাদেশের স্যাটেলাইট। আর সেই স্যাটেলাইটই আগামী কয়েক বছরের মধ্যে মহাকাশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। দেশের বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট তৈরির কাজ করছেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে গবেষণা ও উদ্ভাবনে আরও মনোযোগী হতে হবে। শুধু প্রযুক্তির ব্যবহারকারী হলে চলবে না, নিজেদের উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে অবস্থান তৈরি করতে হবে।

তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষা বা স্টেম শিক্ষার পাশাপাশি আধুনিক গবেষণাগার, গবেষণার সুযোগ এবং কার্যকর উদ্ভাবনী পরিবেশ তৈরি করা জরুরি। সরকার সেই পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সঠিকভাবে এই অর্থ ব্যবহারের পরও প্রয়োজন হলে সরকার আরও অর্থ বরাদ্দ দেবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের তরুণদের শুধু বিমান চালনা বা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। উপযুক্ত সুযোগ ও সহযোগিতা পেলে একদিন তারাই আকাশ জয় করতে সক্ষম হবে।

এ সময় ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনশিল্পের বিকাশ এভিয়েশন খাতের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে।

অনুষ্ঠানে অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশের তরুণ উদ্ভাবকদের ৭৪টি দল। এতে অংশগ্রহণকারী রয়েছেন মোট ২৯৬ জন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স এবং সকার বট—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী এসব উদ্ভাবনকে বাস্তব জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিকাজে সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় তরুণদের উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সব মিলিয়ে, নিজস্ব স্যাটেলাইট তৈরির উদ্যোগ, তরুণ উদ্ভাবকদের জন্য ৫০০ কোটি টাকার বরাদ্দ এবং এভিয়েশন হাব গড়ে তোলার পরিকল্পনা—প্রযুক্তিনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৩:১১ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম

৩ বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট, ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় / প্রধানমন্ত্রী
অনলাইন ডেক্স

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।