নন্দিত টিভি
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে লুটপাটের পর আগুন, পুড়ল ৩ কক্ষ ও ৩ ট্রাক

সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে লুটপাটের পর
আগুন, পুড়ল ৩ কক্ষ ও ৩ ট্রাক
মোঃ নুর নবী জনি:
১৯ নভেম্বর ২০২৬

ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন কক্ষ থেকে মূল্যবান মালামাল লুটের পর তিনটি কক্ষ ও বাড়ির সামনে রাখা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত সাবেক সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির বিভিন্ন কক্ষ থেকে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পরে পেট্রোল ঢেলে বাড়ির তিনটি কক্ষ ও সামনে রাখা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম ছাড়া পরিবারের অন্য কেউ ছিলেন না। তবে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হননি।রফিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। এরপর তারা পেট্রোল ঢেলে বাড়ির তিনটি কক্ষ ও সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, হাজী রহিম উল্লাহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন রহিম উল্লাহ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করেছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৩:১১ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পিএম

সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে লুটপাটের পর আগুন, পুড়ল ৩ কক্ষ ও ৩ ট্রাক

দেশ ও জনপদ
মোঃ নুর নবী জনি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।