নন্দিত টিভি
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে বড় প্রস্তাব পাস

মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে
বড় প্রস্তাব পাস
অনলাইন ডেস্ক:
১৯ নভেম্বর ২০২৬

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ছয়টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করা হয়। প্রস্তাবটির নথি নম্বর এ/সি.৩/৮১/এল.৪২/রেভ.১। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি গৃহীত হওয়াকে রোহিঙ্গাদের অধিকার রক্ষা ও মিয়ানমারে নির্যাতন বন্ধের দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে দেখা হচ্ছে।প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ছয়টি দেশ হলো—বেলারুশ, চীন, উত্তর কোরিয়া, নিকারাগুয়া, রাশিয়া ও ভিয়েতনাম।

মিয়ানমারের প্রতিনিধির অসন্তোষ

ভোটাভুটির পর বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি প্রস্তাবটি স্বাগত জানান। তবে এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি অন্তর্ভুক্ত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

মিয়ানমারের প্রতিনিধি অবিলম্বে দেশজুড়ে যুদ্ধবিরতি ঘোষণা, বিমান হামলা বন্ধ এবং সামরিক বাহিনীর অভিযানে সহায়তাকারী অস্ত্র ও জেট জ্বালানির সরবরাহ বন্ধের দাবি জানান। দেশটির সামরিক জান্তার কর্মকাণ্ডকে বেসামরিক মানুষের বিরুদ্ধে ‘নির্মম সন্ত্রাসী অভিযান’ বলেও বর্ণনা করেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি নেই: বাংলাদেশ

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়িত্ব এবং এর কারণে বাংলাদেশের ওপর তৈরি হওয়া চাপের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ব্যাপক বিতাড়নের ঘটনার নয় বছর পূর্ণ হচ্ছে এ বছর। অথচ দীর্ঘ সময় পার হলেও পরিস্থিতির কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

বাংলাদেশের প্রতিনিধি আরও বলেন, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে দেশের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এতে বাংলাদেশের সম্পদ ও সক্ষমতার ওপর ক্রমাগত চাপ বাড়ছে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কার্যকর অগ্রগতি না হওয়ায় সংকটটি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও বৈঠকে তুলে ধরা হয়।

বিচার ও জবাবদিহির ওপর জোর গাম্বিয়ার

বৈঠকে গাম্বিয়ার প্রতিনিধি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক বিচারব্যবস্থার ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি আগামী ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রত্যাশিত রায়ের প্রসঙ্গ তুলে ধরেন।

গাম্বিয়ার প্রতিনিধি বলেন, ‘গণহত্যা সনদ রক্ষার দায়িত্ব সব রাষ্ট্রের।’ তার মতে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা সংকটের স্থায়ী সমাধানের জন্য অত্যন্ত জরুরি।

প্রস্তাবের সমালোচনা রাশিয়ার

অন্যদিকে, জাতিসংঘের প্রস্তাবটির সমালোচনা করেন রাশিয়ার প্রতিনিধি। তিনি বলেন, মিয়ানমারের বর্তমান সংকটের জন্য শুধু নেপিডোর কর্মকর্তাদের দায়ী করার উদ্দেশ্যে জাতিসংঘকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। তার মতে, এ ধরনের অবস্থান একপক্ষীয়।

প্রস্তাবে রয়েছে যেসব দাবি

গৃহীত প্রস্তাবে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে বেসামরিক মানুষের ওপর হামলা অবিলম্বে বন্ধের দাবি তোলা হয়েছে।

এ ছাড়া রাখাইন রাজ্যের যেসব পক্ষ বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে, তাদের বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সব মিলিয়ে ১২৮টি দেশের সমর্থনে প্রস্তাবটি গৃহীত হওয়ায় রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক চাপ আরও জোরালো হয়েছে। তবে প্রস্তাব পাসের পাশাপাশি বাস্তবে নির্যাতন বন্ধ, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং অপরাধীদের বিচারের বিষয়গুলো এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৩:১৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ১২:২৯ পিএম

মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে বড় প্রস্তাব পাস

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।