কিশোরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. রাব্বি মিয়াকে (২২) গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি-১৪, কিশোরগঞ্জ।১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সন্ধ্যায় (আনুমানিক সন্ধ্যা ৬:২০ মিনিটে) কিশোরগঞ্জ সদর থানার যশোদল মধ্যপাড়া এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রাব্বি মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার মো ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. রাব্বি মিয়া কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১৮(০৩)২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ২০(ক)-এর অধীন ৫ বছরের সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসআরবি-১৪। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি চৌকস আভিযানিক দল আসামির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে সফল এই বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।