নন্দিত টিভি
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও
অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মোঃ নুর নবী জনি:
১৯ নভেম্বর ২০২৬

ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত নেতাকর্মীরা প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী নানা স্লোগান দেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় লিপ্ত হন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দলীয় পরিচয়ে মিছিল বের করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছিলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি রুজু করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ এএম

সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

দেশ ও জনপদ
মোঃ নুর নবী জনি
সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত নেতাকর্মীরা প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী নানা স্লোগান দেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় লিপ্ত হন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দলীয় পরিচয়ে মিছিল বের করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছিলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি রুজু করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।