নন্দিত টিভি
ই-পেপার
১৮ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক
শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইন ডেক্স:
১৮ নভেম্বর ২০২৬

দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতের মতো গার্মেন্টস শিল্পকেও ধ্বংস করে অন্য দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ কোনো তাঁবেদার শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।

পোশাকশ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা এবং নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে উসকানিতে পড়ে কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ না করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, কারখানা ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের কর্মসংস্থান ও বেতন দেওয়ার পথও বাধাগ্রস্ত হবে। তাই নিজেদের জীবন ও জীবিকার স্বার্থে কর্মস্থল রক্ষায় শ্রমিকদের এগিয়ে আসতে হবে।

বক্তব্যে সাম্প্রতিক কয়েকটি হামলা, সহিংসতা ও নৈরাজ্যের ঘটনার উল্লেখ করে তিনি কার্যক্রম নিষিদ্ধ দলের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, দেশে-বিদেশে অবস্থান করে একটি চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় খালেদা জিয়ার ঐতিহাসিক স্লোগান স্মরণ করে তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০১:১৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ পিএম

তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় / প্রধানমন্ত্রী
অনলাইন ডেক্স

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।