নন্দিত টিভি
ই-পেপার
১৮ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা

এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির
জামাতা ব্যারিস্টার রানা
অনলাইন ডেস্ক:
১৮ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর গুলশানের নিকেতন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নিকেতন এলাকায় অভিযান চালায় এসআরবির একটি দল। একপর্যায়ে নিজ বাসা থেকেই রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

রানা তাজউদ্দিন খানের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বামনিকোনা গ্রামে। তার বাবা সুরুজ আলী খান এবং মা মনোয়ারা আক্তার। নেত্রকোনার বাসিন্দা হলেও রাজনৈতিক ও পারিবারিক পরিচয়ের কারণে জাতীয় পর্যায়েও আলোচনায় ছিলেন তিনি।২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে তার সক্রিয়তার বিষয়টি সামনে আসে। ওই সময় নেত্রকোনা-২ (সদর ও বারহাট্টা) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন তিনি। তখন দলটির আইনবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে পরিচিত ছিলেন রানা তাজউদ্দিন খান।নির্বাচনি প্রচারের অংশ হিসেবে নেত্রকোনা সদর ও বারহাট্টার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেন।

সে সময় এক সাক্ষাৎকারে রানা তাজউদ্দিন খান দাবি করেছিলেন, বিগত পাঁচ বছরে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজারের বেশি মানুষকে অনুদান দিয়েছেন। বিভিন্ন দুর্যোগ, ঈদ ও পূজায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছিলেন।তবে শেষ পর্যন্ত নেত্রকোনা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০১:১৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩৬ পিএম

এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা

জাতীয় / রাজনীতি
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।