নন্দিত টিভি
ই-পেপার
১৮ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি

গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
এসআরবি
অনলাইন ডেস্ক:
১৮ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচি এবং গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। কোনো ধরনের নাশকতা বা সহিংসতার চেষ্টা করা হলে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বাহিনী।বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।তিনি জানান, গোপালগঞ্জ ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এসআরবির দুটি ব্যাটালিয়ন সরাসরি দায়িত্ব পালন করছে।

ইন্তেখাব চৌধুরী বলেন, এসআরবির ৬ ও ১০ নম্বর ব্যাটালিয়নের সমন্বয়ে গোপালগঞ্জে একটি যৌথ বা কম্পোজিট ফোর্স গঠন করে মোতায়েন রাখা হয়েছে। এই বাহিনী স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।তিনি আরও বলেন, কেউ যদি নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা সহিংসতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবিলায় কঠোর অবস্থান নেবে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তারা বদ্ধপরিকর।

এসআরবির এই মুখপাত্র জানান, শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই সহিংসতা ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।

তিনি বলেন, দেশের কোথাও যাতে হানাহানি, অগ্নিসংযোগ কিংবা ককটেলবাজির মতো ঘটনা ঘটতে না পারে, সে বিষয়ে সার্বিকভাবে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০১:১৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০৫:৩৯ পিএম

গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।