খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।গত বছরের তুলনায় এবার বড়দিনের অনুদান ১ কোটি টাকা বাড়ানো হয়েছে। গত বছর এ খাতে ২ কোটি টাকা দেওয়া হয়েছিল। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেন।
বুধবার সচিবালয়ে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে বড়দিন উদযাপনে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক আয়োজন আরও উৎসবমুখর হবে বলে আশা করা হচ্ছে।চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন প্রতি বছর ২৫ ডিসেম্বর উদযাপিত হয়। যিশু খ্রিস্টের জন্মদিন স্মরণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে পালন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।এবার বড়দিন উপলক্ষে অনুদানের পরিমাণ ২ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করায় সম্প্রদায়টির উৎসব আয়োজনের জন্য অতিরিক্ত অর্থের সংস্থান হলো।