নন্দিত টিভি
ই-পেপার
১৮ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল
মেঘনা আলমকে তলব
অনলাইন ডেস্ক:
১৮ নভেম্বর ২০২৬

দুর্নীতি, প্রতারণা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা একটি নোটিশে মেঘনা আলমকে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়। এর আগে গত ৪ নভেম্বর দুদকের উপপরিচালক ও দুই সদস্যের অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন ওই চিঠি দেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি এসব অর্থ বিদেশে পাচারের অভিযোগও অনুসন্ধান করছে সংস্থাটি। এ অনুসন্ধানের অংশ হিসেবেই মেঘনা আলমকে তলব করা হয়েছে।

মেঘনা আলম মডেলিং, উদ্যোক্তা কার্যক্রম ও রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের পর তিনি আলোচনায় আসেন। বর্তমানে তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করছেন।রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রয়েছে তার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। পরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চাইলেও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি এই মডেল ও রাজনীতিবিদ।তবে দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করতেই তাকে বক্তব্য দেওয়ার জন্য ডেকেছে সংস্থাটি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০১:১৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব

জাতীয় / অপরাধ-পরিক্রমা
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।