নন্দিত টিভি
ই-পেপার
১৮ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
জবি গেট এলাকা থেকে যুবলীগের কেন্দ্রীয় নেতা আটক, পুলিশে সোপর্দ

জবি গেট এলাকা থেকে যুবলীগের
কেন্দ্রীয় নেতা আটক, পুলিশে সোপর্দ
হামিম শেখ:
১৮ নভেম্বর ২০২৬

​রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকা থেকে যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।​আটক শামীম আলী সোহাগ জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ‘শেখ হাসিনা ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

​প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার সময় আদালত চত্বরসংলগ্ন জবির তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান জবি শাখা ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাকে শনাক্ত করে ঘিরে ফেলা হয়। জবি ছাত্রদলের নেতাকর্মীদের দাবি অনুযায়ী, এ সময় উত্তেজিত হয়ে কয়েকজন তাকে মারধর করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।​এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমন গণমাধ্যমকে জানান, আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় পুনরায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার পরিকল্পনার তথ্য তাদের কাছে ছিল। আদালতের পাশে সোহাগকে দেখতে পেয়ে তারা আটক করেন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।

​অন্যদিকে, সাধারণ শিক্ষার্থীদের দাবি, ককটেলসহ তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ​আটকের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর, আহ্বায়ক সদস্য ইমন ও শের আলীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, হেফাজতে নেওয়ার পর আহত সোহাগকে প্রাথমিক চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে সূত্রাপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০১:১৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পিএম

জবি গেট এলাকা থেকে যুবলীগের কেন্দ্রীয় নেতা আটক, পুলিশে সোপর্দ

ক্যাম্পাস
হামিম শেখ

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।