নন্দিত টিভি
ই-পেপার
১৮ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
আমাজনের গভীর জঙ্গল থেকে বেরিয়ে এলো ২০ আদিবাসী, বন ধ্বংসে অস্তিত্ব সংকট

আমাজনের গভীর জঙ্গল থেকে বেরিয়ে এলো
২০ আদিবাসী, বন ধ্বংসে অস্তিত্ব সংকট
অনলাইন ডেক্স:
১৮ নভেম্বর ২০২৬

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের গভীর জঙ্গল থেকে দীর্ঘদিন বিচ্ছিন্নভাবে বসবাস করা প্রায় ২০ জন আদিবাসী বেরিয়ে এসেছে। সোমবার (১৬ নভেম্বর) তারা মারানহাও রাজ্যের একটি গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দা ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে। তাদের আকস্মিক উপস্থিতিতে আমাজনের আদিবাসীদের আবাসস্থল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, আগত ব্যক্তিরা আওয়া জনগোষ্ঠীর সদস্য। তারা আরারিবোইয়া আদিবাসী অঞ্চলের একটি গ্রামে পৌঁছালে সরকারি একটি দলের সঙ্গে তাদের যোগাযোগ হয়। সংস্থাটি ঘটনাটিকে ঐতিহাসিক সাক্ষাৎ হিসেবে বর্ণনা করেছে।

ওই অঞ্চল মূলত গুয়াজাজারা জনগোষ্ঠীর আবাসস্থল। স্থানীয় নেতারা জানান, গ্রামবাসীরা আগত আদিবাসীদের খাবার দিতে চাইলে তারা কাসাভা বা কন্দজাতীয় খাবারের পরিবর্তে ইয়াম কিংবা মিষ্টি আলু চায়। পরে সেগুলো নিজেদের বনে নিয়ে যায়।

আওয়া জনগোষ্ঠীর সদস্যরা সাধারণত শিকার ও বন থেকে খাবার সংগ্রহ করে জীবনযাপন করে। তবে সাম্প্রতিক সময়ে তাদের বসবাসের এলাকায় অবৈধ গাছ কাটা, শিকারি এবং গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশ বেড়েছে। এতে তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে।

গুয়াজাজারা সম্প্রদায়ের বাসিন্দাদের ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে সারভাইভাল ইন্টারন্যাশনাল। এতে নারী, পুরুষ ও শিশুদের জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের শরীরের বেশির ভাগ অংশে পোশাক ছিল না, গলায় ছিল মালা। পুরুষদের হাতে দেখা যায় ধনুক ও লম্বা তির।

এদিকে মারানহাও অঞ্চলের আদিবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন কোয়াপিমা জানিয়েছে, আগত দলের কয়েকজন সদস্যের শারীরিক অবস্থা উদ্বেগজনক। বিশেষ করে শিশু ও বয়স্কদের অনেককে অত্যন্ত শীর্ণকায় দেখাচ্ছিল।

সংগঠনটি সতর্ক করেছে, বাইরের মানুষের সংস্পর্শে আসায় বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সদস্যরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। কারণ সাধারণ কিছু রোগের বিরুদ্ধেও তাদের শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা নাও থাকতে পারে।

ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে, তাদের কারিগরি দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আদিবাসীদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে পাওয়া তথ্য বিশ্লেষণ করছে।

সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর বসবাসের বনে অব্যাহত অনুপ্রবেশের কারণে তাদের আবাসস্থল ছেড়ে বেরিয়ে আসতে হচ্ছে। আমাজনের বন ধ্বংসের ফলে তারা ক্রমেই ছোট হয়ে আসা বনাঞ্চলের মধ্যে আটকে পড়ছে।

সংস্থাটির হিসাবে, বিশ্বের ১০টি দেশে স্বেচ্ছায় বিচ্ছিন্নভাবে বসবাস করা প্রায় ১৯৬টি আদিবাসী জনগোষ্ঠী ও গোষ্ঠীর সন্ধান পাওয়া গেছে। তাদের ৯০ শতাংশের বেশি আমাজন অঞ্চলে বসবাস করে। এর অধিকাংশই ব্রাজিলে। এ ছাড়া ইন্দোনেশিয়া ও ভারতেও এমন জনগোষ্ঠী রয়েছে।

অন্যদিকে গুয়াজাজারা জনগোষ্ঠীর একটি অংশ ‘ফরেস্ট গার্ডিয়ানস’ নামে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তাদের অভিযোগ, জলবায়ু পরিবর্তন, দাবানল, বন উজাড় ও ভূমি দখল আওয়া জনগোষ্ঠীর অস্তিত্বকে বিপন্ন করছে। আওয়াদের সঙ্গে একই ভূখণ্ড রক্ষার লড়াইয়ে ফরেস্ট গার্ডিয়ানসের অনেক সদস্য প্রাণ হারিয়েছেন বলেও জানিয়েছে সারভাইভাল ইন্টারন্যাশনাল।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০১:১৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ১০:১৮ এএম

আমাজনের গভীর জঙ্গল থেকে বেরিয়ে এলো ২০ আদিবাসী, বন ধ্বংসে অস্তিত্ব সংকট

ফিচার
অনলাইন ডেক্স

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।