নন্দিত টিভি
ই-পেপার
১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে
স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেক্স:
১৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, মাইকে ঘোষণা দিয়ে যারা থানায় আক্রমণের আহ্বান জানিয়েছেন, তাদের প্রত্যেককে যাচাই-বাছাই করে আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুষ্কৃতিকারীরা যদি মনে করেন, তাদের কর্মকাণ্ডের ভিডিও বা ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই, তাহলে তারা ভুল করছেন। থানায় হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত প্রত্যেককে আজ হোক কিংবা কাল, শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।

এ সময় গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকতে হবে। সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে তিনি সাধারণ মানুষকে উসকানিদাতাদের পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।

সংসদে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক আচরণের সমালোচনা করেন। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা নিজেদের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণই প্রকাশ করছে।

এদিকে যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টার বিষয়েও সংসদে নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশের দূতাবাস ও সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০১:১১ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম

আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় / অপরাধ-পরিক্রমা
অনলাইন ডেক্স

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।