যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত।
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে ৮ জন সংসদ সদস্যসহ ৯ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের প্রতিনিধিদের আজ ‘আইন প্রণয়ন প্রক্রিয়া’ বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের সংসদে আইন প্রণয়নের বিভিন্ন ধাপ, বিলের ধরন, পাবলিক বিল কমিটির ভূমিকা এবং আইন প্রণয়নের আগে ও পরে পর্যালোচনার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন হাউস অব কমন্সের প্যানেল অব চেয়ারসের সদস্য ভ্যালেরি ভাজ এমপি এবং হাউস অব লর্ডসের অবসর ও অংশগ্রহণবিষয়ক কমিটির চেয়ার ব্যারোনেস টেইলর অব বোল্টনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।