যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক অনুষ্ঠিত।
যুক্তরাজ্যের পার্লামেন্ট পরিদর্শনকালে হাউস অব কমন্সের ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস এমপির (Rt Hon. Caroline Nokes MP) সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। বৈঠকে যুক্তরাজ্যের সংসদে সভাপতিত্বকারী কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা, সংসদ পরিচালনার নিয়মাবলি এবং বিভিন্ন ধরনের বিতর্ক ও অধিবেশন পরিচালনার পদ্ধতি সম্পর্কে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়।
এ সময় চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে এবং ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস এমপি ইউকে পার্লামেন্টের পক্ষ হতে পরস্পরকে স্মারক উপহার তুলে দেন। বৈঠকে দুই দেশের সংসদীয় কার্যক্রম, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।