নন্দিত টিভি
ই-পেপার
১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি
খেলাধুলা আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক:
১৭ নভেম্বর ২০২৬

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে তাদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান।শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ।

তাই শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিতে হবে। এসব চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য, দক্ষ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, ভবিষ্যতে কর্মজীবন ও নেতৃত্বের দায়িত্ব পালনের জন্য শিক্ষাজীবন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। পড়ালেখার পাশাপাশি অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০১:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০৫:৫৩ পিএম

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।