নন্দিত টিভি
ই-পেপার
১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আজ পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা

রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আজ
পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা
অনলাইন ডেস্ক:
১৭ নভেম্বর ২০২৬

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৭ নভেম্বর) কয়েক ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত হতে পারে এ ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান মঙ্গলবার পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, কয়েক ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তিতে পানি বাষ্পে পরিণত হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদন করা হবে বিদ্যুৎ।

শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে নেওয়া হলে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। তখন জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।এরপরও নিরাপত্তা, কারিগরি সক্ষমতা ও অন্যান্য বিষয় যাচাইয়ে বিভিন্ন পরীক্ষা চলবে। পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক সরবরাহের ধাপ শেষ হলেই শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করে কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার পরই গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা যাবে।

সরকার এ উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা করছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০১:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০৩:৪৯ পিএম

রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আজ পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।