নন্দিত টিভি
ই-পেপার
১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বন্দরে তাফসীরুল কোরআন মাহফিলে, ইসলামি বিপ্লবের প্রত্যাশা মুফতি আমির হামজার

বন্দরে তাফসীরুল কোরআন মাহফিলে, ইসলামি
বিপ্লবের প্রত্যাশা মুফতি আমির হামজার
বন্দর প্রতিনিধি:
১৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভার ফুটবল খেলার মাঠে (২৫ নম্বর ওয়ার্ড) এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামি চিন্তাবিদ ও সংসদ সদস্য মাওলানা মুফতি আমির হামজা (কুষ্টিয়া-৩)।

বক্তব্যে মুফতি আমির হামজা বলেন, কোরআনের কথা বললে যারা বাধা দেয়, তাদের মধ্যে এক নম্বরে কাফেররা রয়েছে। বাংলাদেশে আরও একটি বিপ্লব হবে, আর সেটি হবে ইসলামি বিপ্লব। নিজের সংসদীয় অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তাঁর কাছে সংসদ সদস্যের চেয়ারটি দ্বিতীয় নম্বর চেয়ার। এ চেয়ারে বসে কেউ চাঁদাবাজি করে, কেউ হেবার আইন করে এবং কেউ কেউ নিজেদের সম্পদ ও ভুঁড়ি বাড়ায়।

তিনি আরও বলেন, কোরআনের বক্তব্য প্রচারের ক্ষেত্রে বাংলাদেশে ৫৬ হাজার জায়গা তাঁর জন্য প্রস্তুত রয়েছে। বক্তব্যে তিনি নিজের চরিত্র নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, দলটির পদ্ধতিতে ভুল থাকতে পারে, কিন্তু তাদের ইখলাসে ভুল নেই। এবারের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মুনাফেক ও দালাল না থাকলে এবার বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হতো। সংসদে নামাজ-সংক্রান্ত বিল পাস না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, ইসলামের পক্ষে শান্তি ও কল্যাণের পথ নিশ্চিত করতে হলে আল-কোরআনের ছায়াতলে থাকতে হবে। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কোরআন ও ইসলামের পক্ষে কাজ করার আহ্বান জানান। অতীত ও বর্তমানের বিভিন্ন জুলুম-নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব থেকে মুক্তি পেতে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ইনশাআল্লাহ।মাহফিল আয়োজনের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, যারা মাহফিল বন্ধ করতে চেয়েছিল, তাদের মধ্যে দু-একজন নিজের মাকেও ভাত দেয় না।

প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি বলেন, আমাদের প্রকৃত মানুষ হতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ মানুষকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন হাফেজ মাওলানা জাহেদুল ইসলাম জাহেদি, মাওলানা আহমাদুর রহমান আল-আজাদ, ক্বারী ইউসুফ আল-আজহারী, অধ্যাপক রবিউল ইসলাম, মাওলানা সাইফুদ্দিন মনির, মাওলানা হাফিজুর রহমান জিহাদি ও মাওলানা আবদুল মান্নান আনসারি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক আলহাজ্ব ইসহাক খাঁন।

মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন বন্দর উত্তর থানা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আতিকুর রহমান। অনুষ্ঠানে সকলের কাছে দোয়া কামনা করেন তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০১:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০২:৫৫ পিএম

বন্দরে তাফসীরুল কোরআন মাহফিলে, ইসলামি বিপ্লবের প্রত্যাশা মুফতি আমির হামজার

দেশ ও জনপদ
বন্দর প্রতিনিধি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।