নন্দিত টিভি
ই-পেপার
১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, ২০৩০ সালেও মাঠে দেখার আশা

মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি,
২০৩০ সালেও মাঠে দেখার আশা
অনলাইন ডেস্ক:
১৭ নভেম্বর ২০২৬

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামের ম্যাচটি ছিল জাতীয় দল থেকে তার বিদায়ী অধ্যায়ের অংশ। তবে খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও আর্জেন্টিনা দলের সঙ্গে মেসির সম্পর্ক যে এখানেই শেষ হচ্ছে না, সেই ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয় স্কালোনিকে। জাতীয় দলের কোচিং স্টাফে মেসিকে পেলে স্বাগত জানাবেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

স্কালোনি বলেন, ‘সে যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন ওয়াল্টার চলে যাচ্ছে। দেখো, সে চলে আসুক!’

আর্জেন্টিনার বর্তমান কোচিং স্টাফ থেকে বিদায় নিচ্ছেন ওয়াল্টার স্যামুয়েল। নিজের কোচিং ক্যারিয়ার শুরু করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তার চলে যাওয়ার পরপরই নতুন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই স্কালোনির। ভবিষ্যতে বয়সভিত্তিক দলের কোচিং স্টাফ থেকে কাউকে মূল দলে যুক্ত করার সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্যামুয়েলের বিদায় প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘ওয়াল্টার আগেই আমাদের জানিয়েছিল, সে একা নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চায়। আমার বন্ধু হিসেবে তার প্রতি চিরকৃতজ্ঞ। তার জন্য শুভকামনা। আমাদের কোচিং স্টাফের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল সে। নিজের পথচলা শুরু করার অধিকার তার আছে।’

অন্যদিকে মেসিকে কোচিং স্টাফে পাওয়ার আগ্রহ থাকলেও স্কালোনি মনে করেন, আর্জেন্টাইন মহাতারকার ফুটবল খেলা এখনই শেষ হচ্ছে না। এমনকি ২০৩০ সালের পরও মেসিকে মাঠে দেখতে চান তিনি।

এ বিষয়ে স্কালোনির ভাষ্য, ‘আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে সে ইতিমধ্যে সিদ্ধান্ত জানিয়েছে। তবে ফুটবলার হিসেবে আমি চাই, যত দিন পারে সে খেলে যাক।’অবসরের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগেই কথা বলেছেন মেসি। কোচিংয়ের চেয়ে ফুটবল ব্যবস্থাপনা ও ক্লাব পরিচালনায় তার আগ্রহ বেশি। এরই মধ্যে একাধিক ক্লাবের সঙ্গে বিনিয়োগের মাধ্যমে যুক্ত হয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

মেসির বিনিয়োগ করা ক্লাবগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনার লিওনেস দে রোসারিও, স্পেনের এলদেনসে ও কর্নেলা এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএম। শেষের ক্লাবটিতে তার অংশীদার লুইস সুয়ারেজ।

সব মিলিয়ে, খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে বিদায় জানালেও ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় মেসিকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে দেখতে আগ্রহী স্কালোনি। তবে মেসি শেষ পর্যন্ত কোন পথে এগোবেন, সেটিই এখন দেখার বিষয়।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০১:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০১:৫৮ পিএম

মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, ২০৩০ সালেও মাঠে দেখার আশা

খেলাধুলা
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।