নন্দিত টিভি
ই-পেপার
১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
সোনারগাঁয়ে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

সোনারগাঁয়ে আ.লীগের ৯
নেতাকর্মী গ্রেপ্তার
মোঃ নুর নবী জনি:
১৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।সোমবার (১৬ নভেম্বর) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান আমির (৪৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া (৩৮), সোনারগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কালাম (৪৫), সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য মঞ্জুর হোসেন (৪৫), নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আফজাল হোসেন বকুল (৩৫), সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান (৩৮), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কাদির (৩৮), নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য মুসা মিয়া খোকন (৪৬) এবং কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রমিজ (৬৩)।এছাড়াও বিভিন্ন মামলায় আরো ১৩ জনকে গ্রেফতার করা হয়। এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০১:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০১:১০ পিএম

সোনারগাঁয়ে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

দেশ ও জনপদ
মোঃ নুর নবী জনি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।